সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবেন সাবিনারা

অনলাইন ডেস্ক :

এশিয়ান গেমস ফুটবলে যাওয়ার আগে বাংলাদেশের নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী জুলাইয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ হবে বলে জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে আসার পর জাতীয় নারী ফুটবলের সিনিয়র দলের কোনো খেলা ছিল না। কিরণ জানান, চাইলে তো খেলা আয়োজন করা যায় না। একটা দেশের সঙ্গে খেলতে হলে অনেক ধাপ পেরোতে হয়। যখন-তখন মাঠে নামানো যায় না। এশিয়ান গেমস ফুটবল রয়েছে সেখানে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলব এটা নিশ্চিত হয়েছে।’

অন্য এক প্রশ্নে কিরণ বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হওয়ার কথা জানিয়ে তারাই সরে গিয়েছিল। এত আমাদের কোনো কিছু করার ছিল না। এখন মঙ্গোলিয়া বলছে খেলবে। দুই মাস বাকি ম্যাচ হতে। দুই দিন পর যদি মঙ্গোলিয়া খেলতে না চায় আমরা কি করতে পারি।’ এদিকে, জাতীয় মহিলা ফুটবল দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না ফুটবল খেলবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমার সঙ্গে স্বপ্না কথা বলে গেছে তার বাড়িতে কী যেন কাজ আছে। জমির-দলিল সংক্রান্ত বিষয় সম্ভবত। আমি তাকে ছুটি দিলাম। এখন বাড়ি গিয়ে যদি বলে আমি ফুটবল খেলব না, কি করার আছে।’ কিরণ জানিয়েছেন স্বপ্নার জায়গা পূরণের জন্য ব্যাকআপ খেলোয়াড় রয়েছে।