সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

একই ফ্রেমে ৩ টম ক্রুজ

অনলাইন ডেস্ক :

৩ টম ক্রুজ একই ফ্রেমে! সিনেমায় না হয় সম্ভব, তাই বলে বাস্তবে এমনটি কেমন করে ঘটে! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময়ের সীমা নেই। ৩ জনের কোনজন সত্যিকারের টম আর কারা নকল তা নিয়ে সংশয় তো আছেই। অন্যদিকে বাকি দুজন আদৌ রক্তমাংসের মানুষ, না কি কৃত্রিম বুদ্ধিমত্তা- তা নিয়েও তুমুল আলোচনায় মেতেছেন নেটিজেনরা। ‘দ্য মিশন ইম্পসিবল-৭’ সিনেমার শুটিং শেষের উদযাপনে ‘তিন টম রহস্য’নিয়ে এখন সিনেমা পাড়ার কৌতূহল বাড়াছে। ছবির দিকে তাকিয়ে থেকে চোখে ধাঁধা লেগেছে অনেকেরই। ক্যাপশনে যদিও লেখা ছিল টম এবং তার দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়া করা অভিনেতা), তবু ৩ জন হুবহু একই আকৃতির মানুষ দেখে বিস্ময়ের অবধি নেই অনুরাগীদের। টম কোনটি তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

কেউ মন্তব্য করছেন, আসল কে আর নকল কে, কেউ কি বুঝতে পারছেন? আবার কেউ মজা করে বললেন, টমের স্টান্ট ডাবলরাই আসলে তাদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি দিয়েছেন। আরেকজন লিখেছেন, ইয়ার্কি নাকি! এগুলো সব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র কাজ। এ ৩ জনের মধ্যে ১ জনও আসল টম নন? এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দিলেন না মন্তব্যকারীরা। আলোচনা যা-ই হোক, ছবির কাজ যে শেষ হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। ষাট বছরের টম মহাকাশে শুট করে হইচই ফেলে দিয়েছিলেন যে ছবির জন্য, সেই ‘মিশন: ইম্পসিবল-ডেড রেকনিং’ খুব শিগগির মুক্তি পাবে। স্টুডিওতে নয়, মহাকাশেই তৈরি হয়েছে সেই ছবি। আগামী ১৪ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘মিশন: ইম্পসিবল ডেড রেকনিং’। এরপরের পর্বের শুটিং শেষ হওয়ার পরই ছবি ভাগ করেছেন নায়ক। যা নিয়ে এত শোরগোল।