সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আপনাদের দোয়ায় ভালো আছি: সাফা

অনলাইন ডেস্ক :

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং লেখক, সাংবাদিক ও কলামিস্ট শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ। এই ঘটনার পরে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের অনেক ভক্ত-অনুরাগীরা ভুল বুঝছেন। তারা মনে করেছেন এই ঘটনার শিকার অভিনেত্রী সাফা কবির। কারণ সাফা ‘কবির’ ও শাহরিয়ার ‘কবির’-এই নামের মিল রয়েছে। ফলে অনেকেই এই নিউজ সাফা কবিরকে ট্যাগ করছেন। এতে বিরক্ত হয়ে অভিনেত্রী সাফা কবির শুক্রবার (৯ জুন) বেলা তিনটার দিকে একটি স্ট্যাটাস দেন।

এতে তিনি লেখেন, হ্যালো এভ্রিওয়ান। সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা। একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। সাফা কবির আরও লেখেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।