সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্টের হদিস নেই

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিডিওতে ব্যবহৃত বন্ধুমহলের ভাষা নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছিলেন সুনেরাহ। আহ্বান জানিয়েছিলেন, ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা না করে তার কাজ নিয়ে করতে। যদিও এতে সমালোচনা থামেনি। আর এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুনেরাহর অ্যাকাউন্টের হদিস পাওয়া যাচ্ছেনা। অনেকবার খুঁজেও তার অ্যাকাউন্ট না পাওয়ায় অনেকে ধারনা করছেন অ্যাকাউন্ট বন্ধ রেখেছেন কিনা অভিনেত্রী। তবে তার পেজ এখনো অ্যাক্টিভ থাকলেও অ্যাকাউন্ট মুছে দেওয়ার বিষয়ে সুনেরাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সুনেরাহ অভিনীত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এতে প্রিয়ম চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা পেশায় একজন রোবট ইঞ্জিনিয়ার। ‘ন ডরাই’-এর পর এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান, মোহাম্মদ আলী হায়দার, রওনক হাসান প্রমুখ।