সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওটিটিতে আসছে শরিফুল রাজের ‘ইনফিনিটি ২’

অনলাইন ডেস্ক :

‘পরান’ ও ‘হাওয়া’ সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ এবার আসছেন ওটিটিতে। আসন্ন ঈদে বিঞ্জে মুক্তি পাবে তাঁর সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। ২০২০ সালে ‘ইনফিনিটি’ সিরিজ মুক্তি পেয়েছিল। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চীফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। নতুন সিজনের গল্প শুরু হবে এখান থেকে। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব। এবারের সিজন প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এবারের গল্পটা আরও স্পেসিফিক।

গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমারা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবে দর্শকরা।’ শরিফুল রাজ বলেন, ‘সিরিজটি দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। এই ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকরা আবার আমাকে খুঁজে পাবে।’ শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।