সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নুসরাতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল সমালোচনা

অনলাইন ডেস্ক:

অতীতেও ব্যক্তি জীবনের নানা ঘটনায় অবিরত ট্রোল হয়েছেন নুসরাত জাহান। তবে সেসব কিছুকে পাত্তা দেননি আমি যে কে তোমার খ্যাত নায়িকা। এবার সন্তানের পিতৃপরিচয় আড়াল করা নিয়েও পড়েছেন তুমুল সমালোচনায়। বৃহস্পতিবার দুপুরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই তালিকায় জুড়েছে নতুন বিষয়। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে, ‘ছেলের নাম কী রাখবেন নুসরাত জাহান?’ ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসাপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত। মা এবং সন্তান সুস্থ রয়েছে। একদিকে যেমন নতুন মায়ের জন্য নেটমাধ্যমে শুভেচ্ছার ঢল, অন্যদিকে নেটাগরিকদের একাংশ নুসরাতের সন্তানের সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত। একই সঙ্গে সন্তানের পিতা কে? সেই প্রশ্নের উত্তর নিজের কাছেই রেখেছেন নুসরাত। তবে অনেকেই ধরে নিয়েছেন নুসরাতের পুত্রের বাবা যশ। অন্তঃসত্ত্বা থাকাকালীন নুসরাতের দেখা-শোনা করা থেকে সন্তান জন্ম দেয়ার সময় তার পাশে থাকা, যশ সঙ্গী হয়ে তার পাশে ছিলেন। আর এজন্যই হয়তো কেউ কেউ লিখছেন, যশের সঙ্গে নাম মিলিয়ে নুসরাতের পুত্র সন্তানের নাম হবে ‘যশরাত’। অনেকেই আবার নুসরাত এবং যশের নামের বানান মিলিয়ে সন্তানের নাম ‘নুহাস’ রাখার পরামর্শ দিয়েছেন। বলে রাখা ভালো, বাহারি নামের পরামর্শের পাশাপাশি সেই নামকে ঘিরেই নানা ব্যঙ্গোক্তি, পরিহাস। সন্তান জন্মের আগে থেকেই নানা বিতর্কে জড়িয়ে পড়ায় সদ্যোজাতর নাম ‘খেসারাত’ রাখার কথা লিখলেন একজন। এখানেই শেষ নয় নুসরাতের জীবনের নতুন অধ্যায়ে অনেকেই আবার টেনে এনেছেন তার সাবেক নিখিল জৈনকে। লিখেছেন, নুসরাতের সন্তানের নাম নিখিলের সঙ্গে মিলিয়ে রাখা হোক ‘নিখিলেশ’। আবার নুসরাতের সন্তান জন্মের পরে শিশুটিকে তুলনা করা হচ্ছে সাইফ আলী খান এবং কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুরের সঙ্গে। কারণ তৈমুরের মতোই নুসরাতের ছেলেকে নিয়েও কৌতূহলের শেষ নেই ভক্তদের।