সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

হলিউডে পা রাখতে যাচ্ছেন প্রভাস

অনলাইন ডেস্ক :

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস হলিউডের এক বড় প্রযোজনা সংস্থা থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। শোনা যাচ্ছে, এটি একটি ভৌতিক ছবি। একটি সংবাদপত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য তারা প্রভাসকে পাঠিয়েছে। চিত্রনাট্যের পছন্দ হলে ‘বাহুবলি’ অভিনেতা খুব শীঘ্রই হলিউডে পা রাখতে চলেছেন। এই মুহূর্তে প্রভাসের ঝুলিতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। জানা যাচ্ছে ২০২৫ সাল পর্যন্ত এই অভিনেতার অত্যন্ত ব্যস্ত সিডিউল। এই অবস্থায় হলিউড ছবিটিতে কিভাবে তিনি সময় দেবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবিটির মুক্তির অপেক্ষায়। পাশাপাশি তিনি ‘কেজিএফ’ সিনেমা খ্যাত প্রশান্ত নীলের ‘সালার’ ছবিটির শুটিং করছেন। অন্য একটি ছবিতে তাকে রামের চরিত্রে দেখা যাবে। এই ছবিতে সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতী শ্যানন। পর্যায় রাবণের চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। এছাড়াও নাগ অশ্বিনের একটি সায়েন্স ফিকশন ছবিতে প্রভাসকে দেখা যাবে। ছবিটিতে প্রভাস ছাড়াও থাকবেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতার একজন তিনি। ভক্তদের কাছে তিনি ‘ইয়ং রেবেল’ হিসেবেই পরিচিত।