সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দ্রুতই শুটিংয়ে ফিরছেন শুভ

অনলাইন ডেস্ক:

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং পর গত এপ্রিল থেকে একেবারে হাত গুটিয়ে বসে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, ‘নূর’ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। পাশাপাশি পায়ের পুরনো ইনজুরি তো আছেন। জানালেন, এখন বেশ ভালো আছেন। আর এ কারণে দ্রুতই ফিরতে চাচ্ছেন শুটিংয়ে। জানা যায়, করোনার লকডাউনের পর ‘নূর’ ছবি দিয়েই ক্যামেরায় আসবেন তিনি। আরিফিন শুভবলেন, ‘ঢাকার বাইরে এর শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’ শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করছেন ‘নূর’। সিনেমাটির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। প্রেমের গল্পে এটি নির্মিত হচ্ছে। এদিকে, শুভ কাজ করছেন বাংলাদেশ-ভারত দুই দেশের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।