সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

এবার সাংবাদিক হতে চান পরীমনি

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নানা কারনেই আলোচনায় আসেন। কয়েক সপ্তাহ আগেই স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তবে সেসব পেছনে ফেলে এবার মনোযোগী হয়েছেন ক্যারিয়ারে। এবার ঈদুল আজহা উপলক্ষো অংশ নিয়েছিলেন একটি নাগরিগ টেলিভিশনের অনুষ্ঠানে। সেখানে হাস্যোজ্জ্বল মুখে দেখা দিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। পরীমনিকে সেখানে প্রশ্ন করা হয়, এখন যদি পেশা পরিবর্তনের সুযোগ দেয়া হয় তাহলে কোন পেশা বেছে নেবেন তিনি? প্রশ্নোত্তরে পরীমনি বলেন, সাংবাদিকতা।

এ পেশা বেছে নেয়ার কারণও জানিয়েছেন তিনি। বলেন, সুন্দর সুন্দর শিরোনাম করে ঢপ দেয়া যাবে মানুষকে। অনুষ্ঠানে এমন অনেক মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে। আর অনুষ্ঠানটি ঈদে প্রচারের আগেই এর ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। সেখানেই এসব কথা বলতে দেখা গেছে তাকে। অনুষ্ঠানটিতে পরীমনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।