সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

লাগাতার পাঁচ ঘণ্টা ইডির প্রশ্নের মুখে জ্যাকুলিন

অনলেইন ডেস্ক :

মানি লন্ডারিং মামলায় জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান এই সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে ভারতীয় কেন্দ্রীয় সংস্থা ইডি। জানা গেছে, সোমবার দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর। গত পাঁচ ঘণ্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সালমান খানের ‘কিক’ নায়িকা। মাস কয়েক আগে বিলাসবহুল বাসস্থান কিনেছেন জ্যাকুলিন। সমুদ্রের একদম লাগোয়া এই বাসার মূল্য ১৭৫ কোটি টাকা। প্রেমিকের সঙ্গে সেখানেই বসবাস করেন তিনি। সূত্রের খবর, জ্যাকুলিনের প্রেমিক দক্ষিণ ভারতীয় এক ব্যবসায়ী। এদিকে, চলতি বছরের শুরুর দিকে জ্যাকুলিনের আগামী ছবি ‘ভূত পুলিশ’-এর অন্যতম সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তখন জানানো হয়, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাংকে তার আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত হিসেবে নয়, বরং সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ চলছে জ্যাকুলিনের। উল্লেখ্য, ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু এই শ্রীলঙ্কান সুন্দরীর। এরপর সালমান, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন জ্যাকুলিন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভূত পুলিশ’, ‘অ্যাটাক’, ‘বচ্চন পা-ে’, ‘রাম সেতু’র মতো বহুচর্চিত ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস