সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মেয়ের সঙ্গে গান গেয়ে প্রশংসা কুড়াচ্ছেন নাঈম

অনলাইন ডেস্ক :

ঢালিউডের এক সময়কার দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজ। অনেক দিন নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও সামাজিক মাধ্যমে বেশ নিয়মিত তারা। তাদের ছোট মেয়ে মাহদিয়া নাঈম মুরাদও গান করার সুবাধে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ। এবার মেয়ের সঙ্গে গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন নাঈম। মাহদিয়া বাবার সঙ্গে গাইলেন সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’। সোমবার নিজের ফেসবুক পেজে গানটির ভিডিও আপলোড করে মাহদিয়া লেখেন, ‘আমাদের প্রিয় একটি গান গাইছি। ’ ভিডিওতে দেখা যায়, নৌকায় চড়ে গান গাইছেন বাবা-মেয়ে। নাঈম গিটারে সুর তুলছেন, সঙ্গে গাইছেনও। মেয়ে মাহদিয়াও তার বাবার সঙ্গে গাইছেন। শাবনাজ-নাঈম দম্পতির বড় মেয়ে নামিরা দেশের বাইরে পড়াশোনা করছেন। সাংস্কৃতিক কর্মকা-ে জড়িত না হলেও বোনকে উৎসাহ দেন নিয়মিত। উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’। এরপর রাতারাতি সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় জুটি হয়ে উঠেন তারা। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করেন দুজন। মোট ২০টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এরমধ্যে উল্লেখযোগ্য-‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।