সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন ও পর্যবেক্ষণ দল পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্র অক্টোবরের শুরুতে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন ও পর্যবেক্ষণ দল পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, ‘আমি তাকে (প্রধান নির্বাচন কমিশনার) জানিয়েছি যে অক্টোবরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের ব্যাপক প্রস্তুতির অভিজ্ঞতাসম্পন্ন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট -এর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রাক-নির্বাচন মূল্যায়ন ও পর্যবেক্ষণ দল পাঠাবে।’

মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাস।

তিনি আরও বলেন,‘আপনারা আমাকে আগে যা বলতে শুনেছেন তা আমি পুনরাবৃত্তি করব যে, নির্বাচনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র স্বার্থ হলো তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক এবং শাসন ক্ষমতায় কে আসবে তা বাংলাদেশের জনগণ বেছে নেওয়ার অধিকার রাখে।’

তিনি আরও বলেন, ‘যখন অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাদের সমস্যা উত্থাপন করে তখন আমরা তাদের কথা শুনি এবং আমরা তাদের কাছ থেকে কী শিখতে পারি তা আমরা বিবেচনা করি। আমরা এটিকে লঙ্ঘন হিসাবে দেখি না।’

—-ইউএনবি