সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন: মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বলেছেন, দেশে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি এবং তারাও বিশ্বাস করে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই সংলাপের প্রয়োজন আছে। আমি তাকে বলেছি, সংলাপ ছাড়া রাজপথে সংকট সমাধান করা যাবে না।’

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

আউয়াল বলেন, ‘একটি বিষয় আমরা স্পষ্ট করেছি যে নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন, যা আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় বলে থাকি। দেশের সংকট রাজনৈতিক। এর সঙ্গে আমার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই।’

সিইসি বলেন, রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান হলে ইসির জন্য নির্বাচন করা আরও স্বাচ্ছন্দ্য ও সহজ হবে। ‘আমরা আশা করি যে রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অনেক সমস্যা যেকোন মূল্যে সমাধান করা হবে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই কমিশনের পক্ষ থেকে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসে একসঙ্গে চা খাওয়া উচিত। তারপর তাদের উচিত এই সংকট নিয়ে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করা।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অক্টোবরে তাদের (মার্কিন) প্রাক-মূল্যায়ন দল বাংলাদেশে আসবে।

আউয়াল আরও বলেন, ‘তারা শুনেছে, এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, তারা ইসির নিবন্ধন পায়নি। যাদের নিবন্ধন করা হয়েছে তারা সেভাবে প্রাণবন্ত নয়। জবাবে আমরা বলেছিলাম যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আমাদের নিয়মানুযায়ী যে মানদণ্ড পূরণ করতে হবে তা আমরা কঠোরভাবে অনুসরণ করেছি। এ কারণে অনেক দল নিবন্ধন পায়নি।’

—-ইউএনবি