সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশে ‘বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ

জাতিসংঘ বাংলাদেশে ‘শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচনকে উৎসাহিত করেছে।

৩১ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন যে জাতিসংঘ শরণার্থীদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার প্রশংসা করে।

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র বলেন, ‘এবং আমরা আশা করি এটি অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। এই সিদ্ধান্ত নেওয়া মূলত সদস্য দেশগুলোর কাজ।’

সাংবাদিক লাভলু আনসার বলেন, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা সত্ত্বেও তিনি বলেন যে তথাকথিত নাগরিক সমাজের কিছু মানুষ, মানবাধিকার নিয়ে কাজ করা কিছু সংগঠন এমনকি মার্কিন কংগ্রেসের কিছু সদস্যও জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

তথাকথিত নাগরিক সমাজ ও মার্কিন কংগ্রেসের কিছু সদস্য বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ার পরামর্শও দিয়েছেন বলে উল্লেখ করেন ওই সাংবাদিক।

তিনি বলেন, বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।

—–ইউএনবি