সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর চরিত্রে মিম

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। এবার তাকে দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায়। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। জানা গেছে, মঙ্গলবার (১ লা আগষ্ট) থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। মিম তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন সিনেমা’। এদিকে সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এতে আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে সিনেমার গল্প তৈরি হয়েছে। এদিকে আগামী ৮ সেপ্টেম্বর মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাবে। এ টি প্রযোজনা করেছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও মোশন পিপল স্টুডিও লিমিটেড। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন, মাশরুর ইনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার। মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।