সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

“হাফপ্যান্ট পরে যাওয়ায় প্লেট ধোয়ানো হয়েছে”

অনলাইন ডেস্ক :

হাফপ্যান্ট পরে যাওয়ায় টেলিভিশন অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হয়েছে। এমন কথা সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। একটি পিজা বানানোর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সালমান মুক্তাদির। রাজধানীতে এই প্রতিষ্ঠানের নতুন একটি শাখা খোলা হয়েছে। মঙ্গলবার সেখানে যথারীতি যান সালমান। হাফপ্যান্ট পরে গিয়েছেন তাই তাঁকে দিয়ে কার্যত জোর করেই প্লেট ধোয়ানো হয়েছে।

সালমান বলেন, মঙ্গলবার বনশ্রীতে কাস্টমাররা এসে আমাকে খুঁজছিল। কিন্তু আমাদের মার্কেটিং হেড বলছিল, আমি নাকি যাইনি, আর আমি নাকি ফোনও বন্ধ রেখেছি। কিন্তু সেটা মিথ্যা। কাস্টমারের চাপ ছিল, আর আমি হাফপ্যান্ট পরে যাওয়ায় আমাকে প্লেট ধোয়ার কাজে লাগানো হয়। অবশ্য সালমান মুক্তাদির যে ঢঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে বিবরণ দিচ্ছিলেন, তাতে করে ঘটনাকে প্রথমের দিকে সত্য মনে হলেও শেষভাগে এসে নিশ্চিত হওয়া যাবে এটি একটিও মার্কেটিং স্ট্র্যাটেজি।

সম্প্রতি সালমান মুক্তাদির বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম দিশা ইসলাম। বিয়ে করে সালমান বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন, কেননা বিয়ের পর দিশার পূর্বের ইতিহাস সামনে চলে আসে।