সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমার শানুর সঙ্গে দ্বৈত গানে পর্ণা

অনলাইন ডেস্ক :

আসছে হিমাদ্রি পর্ণার নতুন গান। বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক কুমার শানুর সঙ্গে একটি দ্বৈত গান করেছেন তিনি। গানের নাম ‘আমি বড় ভালোবাসি তোমায়।’ সম্প্রতি কলকাতায় এই গানের রেকর্ডের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভিডিও নির্মাণের কাজ। কুমার শানুর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই শিল্পী। হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘গানটি কুমার শানু প্রথম শুনেই রাজি হয়ে গিয়েছেন এবং আমাকে শিখিয়েও দিয়েছেন কিভাবে গাইতে হবে, কতটুকু গান কোথায় রাখতে হবে, সব কিছু।’

তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে ওনার মতো মানুষের সাথে কোনো আয়োজনে থাকতে পেরেছি, যাদের গান শুনে বড় হয়েছি তাদের সাথে কিছু করার সুযোগ পেয়েছি।’ গানের কথা ও সুর করেছেন কলকাতার দোলন মৈনাক। পর্ণার প্লেব্যাক করা ‘রেডিও’ চলচ্চিত্রটি কলকাতার পঞ্চম বাংলাদেশ উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই সিনেমার গান গেয়ে কলকাতা থেকে প্রচুর প্রশংসা পাচ্ছেন বলে জানালেন।