সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাকা না থাকলেও ফ্রি খাওয়া যাবে এই রেস্তোরাঁয়

অনলাইন ডেস্ক :

সীমান্ত-বারিশা দম্পতি মিডিয়ায় কাজের পাশাপাশি এবার রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত হলেন। গত বুধবার রাজধানীর হাজী ক্যাম্প এলাকায় তাদের রেস্তোরাঁ উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কোরিওগ্রাফার গৌতম সাহা। ‘মুসাফির’ নামে এই রেস্তোরাঁয় টাকা না থাকলেও ফ্রি খাওয়া যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘মুসাফির’ রেস্তোরাঁর দুটো বিষয় আমার ভালো লেগেছে। কারো কাছে টাকা না থাকলে এখানে আসলে ফ্রি খেতে পারবেন। এটা খুব একটি মানবিক কাজ। তাছাড়া হজক্যাস্প ও এয়ারপোর্ট এড়িয়ায় সারারাত মানুষ থাকেন। বিদেশগামী মানুষদের জন্য এই রেস্তোরাঁ সারারাত খোলা থাকবে।’

সীমান্ত বলেন, রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি আমরা মানবিক বিষয়টিও মাথায় রেখেছি। খাবারের মানের দিকেও আমার নজর দিচ্ছি। আমাদের কিচেন বন্ধ হবে না। এখানে সবসময় খাবার পাওয়া যাবে। সীমান্ত নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেন। অন্যদিকে বারিশা একাধারে মডেল, উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার।