সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টাঙ্গাইলে প্রবল স্রোতে ভেঙে পড়েছে কালভার্ট

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (১লা সেপ্টম্বর) ভোরে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধীনে নির্মিত হয় ওই কালভার্ট। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করেন। কর্মকারপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে পড়ায় ১০-১৫টি গ্রামের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুুর্ভোগে পড়েছে মানুষ। বাধ্য হয়ে নৌকায় পারাপার হচ্ছেন তারা। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, সকালে কালভার্টটি ভেঙে পড়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় স্থানীয়রা চরম সমস্যায় পড়েছেন। এ বিষয়ে বাসাইল উপজেলা এলজিইডি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। কালভার্টের পরিবর্তে সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।