সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আমিনুর রহমান চৌধুরী টিকু মারা গেছেন। বুধবার (১লা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিনুর রহমান দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কলাবাগান থানা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮১-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ও ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার মানিকদাহ গ্রামে। আমিনুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।