সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আরও একটি ফাইনালে গোল পেলেন দি মারিয়া

অনলাইন ডেস্ক :

বড় ম্যাচে জ্বালে ওঠাই যেন আনহেল দি মারিয়ার কাজ! আর্জেন্টিনার জার্সিতে টানা তিনবার ফাইনালে খেলে করেছেন গোল, পেয়েছেন শিরোপার স্বাদ। এবার আরো একটি ফাইনালে গোল পেলেন দি মারিয়া। বেনফিকাকে পর্তুগিজ সুপার কাপের শিরোপা জিতিয়েছেন তিনি, হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। আভেইরো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে বেনফিকা ও এফসি পোর্তোর মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬১তম মিনিটে বেনফিকাকে গোল এনে দেন দি মারিয়া। অর্কুন কোকসুর বাড়ানো বল ডি বক্সের ভেতরে পেয়ে যান দি মারিয়া। বাঁ পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ৩৫ বছর বয়সী এই তারকা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পিটার মুসা। ফলে ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে বেনফিকা। ফাইনালে দুর্দান্ত খেলা দি মারিয়া বিবেচিত হয়েছেন ম্যাচসেরা হিসেবে।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ফুটবল ইভেন্টের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দি মারিয়ার গোলেই স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলেই শিরোপা জিতেছিল লিওনেল মেসিরা। এ ছাড়া ফিনালিসসিমায় ইতালির বিপক্ষেও গোল করেছিলেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছিল দি মারিয়ার পা থেকে।