সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

৩৩ দিন পর কাজে ফিরলেন ক্যাবরেরা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপের পর ৩৩ দিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়িনশিপ শেষে ৩ জুলাই দেশে ফেরে বাংলাদেশ দল, আর ৭ জুলাই নিজের দেশ স্পেনে ছুটি কাটাতে যান ক্যাবরেরা।বাৎসরিক ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি পাওনা থাকায় এবার দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন জামাল-তপুদের গুরু। লম্বা একটা ছুটি কাটিয়ে এসেই কাজে নেমে পড়তে হচ্ছে ক্যাবরেরাকে।

আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে দুি ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করতে হবে ক্যাবরেরাকে। ২০ আগসাট থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলেই দল নিয়ে চীনের উদ্দেশে রওনা দেবেন ক্যাবরেরা ও তার শিষ্যরা। এশিয়ান গেমস থেকে ফেরার পরই মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হোম আর অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।