সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মেসিকে ‘অনুকরণ’ করলেন স্প্যানিশ তারকা

অনলাইন ডেস্ক :

ডানদিকে কাত হয়ে শুয়ে আছেন জেনি হারমোসো। ডান হাতের ওপর সদ্য জেতা বিশ্বকাপ ট্রফি শুয়ে রেখে বাঁ হাত দিয়ে ধরে আছেন। ছবিটি তিনি টুইটারে শেয়ার করার পর থেকে আলোচনায় লিওনেল মেসি। কারণ গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর বিছানায় ট্রফি নিয়ে এই পোজে ছবি তুলে পোস্ট করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মেসিকে অনুকরণ করেই এই ছবি তুলেছেন কি না হারমোসো, তা জানাননি। তবে বুঝিয়ে দিয়েছেন, ঘুমের মধ্যেও ট্রফিটা হাতছাড়া করতে চান না তিনি।

ক্যাপশনে তিনি লেখেন, ‘দারুণ স্বপ্ন সত্যি হলো।’ গত রোববার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় স্পেন। ওলগা কারমোনার প্রথমার্ধের গোল গড়ে দেয় পার্থক্য। তবে হারমোসোর জন্য দিনটা হতে পারতো বেদনাদায়ক। ভাগ্য ভালো যে তার পেনাল্টি মিসের পরও স্পেনকে খেসারত দিতে হয়নি।