সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বীরোচিত সংবর্ধনা স্পেনের বিশ্ব জয়ীদের

অনলাইন ডেস্ক :

২০১০ সালে কার্লোস পুয়োলদের হাত ধরে এসেছিল বিশ্বকাপ ট্রফি। ১৩ বছর পর এলো আরেকটি বিশ্ব জয়ের স্বাদ, এবার মেয়েদের হাত ধরে। আরেকবার মাদ্রিদের রাস্তা হয়ে উঠলো উৎসবমুখর। সোমবার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের একমাত্র গোলদাতা ওলগা কারমোনা ছিলেন উৎসবের প্রাণ। বিশ্ব জয়ের আনন্দ উদযাপন শেষ হতেই তাকে শুনতে হয় জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ, অসুস্থ বাবার মৃত্যর খবর জানানো হয় তাকে। দেশে ফিরে ভক্তদের সামনে তাকে আকাশে ছুঁড়ে উদযাপন করেন সতীর্থরা।

ভক্তরাও ‘ওলগা, ওলগা…’ বলে চিৎকার করতে থাকেন। বিজয় মঞ্চে উঠে কারমোনা বলেন, ‘আজ পুরো দেশের জন্য খুবই বিশেষ দিন, কিন্তু আমার জন্য একটু জটিল। গত সোমবার ছিল আমার জন্য মিশ্র আবেগের। একদিক দিয়ে এটা ছিল আমার জীবনের সেরা দিন, তারপর সবচেয়ে খারাপ হলো। দেশকে এই আনন্দ এনে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। এখন আপনাদের বহুল আকাক্সিক্ষত তারকা পেলেন।’ স্থানীয় সময় মধ্যরাতে বিমান থেকে দেশের মাটিতে পা রাখেন খেলোয়াড়রা। এর তিন ঘণ্টা পর উৎসবের মঞ্চে পৌঁছান তারা ছাদখোলা বাসে করে। মাদ্রিদ রিও পার্কে খেলোয়াড়রা ভক্তদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।