সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মক্কায় মাহমুদুল্লাহর জীবনের সেরা দিন

অনলাইন ডেস্ক :

বাংলার ক্রিকেটের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। হঠাৎ করে জাতীয় দল থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল তাকে। বিশ্রামে পাঠানোর পর আসন্ন এশিয়া কাপের দলে জায়গা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের। কিছু দিন আগে পবিত্র হজ পালন করেছেন মাহমুদুল্লাহ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রিয়াদ। তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হজ পালনকালের একটি ছবি শেয়ার করেন রিয়াদ। সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।’ রিয়াদের সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করছে ভক্তরা। মোহাম্মদ নূর রিয়াদ নামের একজন সেই পোস্টে মন্তব্য করেন, ‘আপনি একজন অসাধারণ মানুষ।

আজ পর্যন্ত কোন বিষয়ে প্রতিবাদ কিংবা আক্ষেপ দেখি নাই আপনার মাঝে। মুখে সর্বদাই মুচকি হাসি। আল্লাহ আপনাকে আরও উত্তম ও সম্মানের জীবন দান করুক দান করুক।’ এছাড়া নূর জাহান নামের একজন লিখেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দোয়া আপনার জন্য। ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় আপনার জীবন স্নিগ্ধ হউক।’ এশিয়া কাপের দলে না থাকায় মানববন্ধনও করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করছেন। আবার অনেকে, এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে রিয়াদকে দেখতে চান ভক্তরা।