সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নিজের জন্মদিনে ছেলে সন্তানের বাবা হলেন শান্ত

অনলাইন ডেস্ক :

ছেলে সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। শুক্রবার সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও। নিজের জন্মদিনে সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শান্ত।

এ ছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ প্রকাশ করেছিলেন এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। এদের মাঝে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।