সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরু আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। সবগুলো দলই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ অক্টোবর শেষ হবে প্রস্তুতিমূলক ম্যাচ। গুয়াহাটি, হায়দারাবাদ ও তিরুবানানথপুরম হবে ম্যাচগুলো। ২৯ সেপ্টেম্বর গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

একই ভেন্যুতে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও আরও দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। হায়দারাবাদে লড়বে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তিরুবানানথপুরম খেলবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। একই দিন তিরুবানানথপুরমে খেলবে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। ২ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ছাড়াও মাঠে নামবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের ভেন্যু তিরুবানানথপুরম।

প্রস্তুতিমূলক ম্যাচের শেষ দিন, ৩ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো হলো- আফগানিস্তান-শ্রীলঙ্কা, ভারত-নেদারল্যান্ডস এবং পাকিস্তান-অস্ট্রেলিয়া। প্রস্তুতিমূলক সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২ টায়। দলে থাকা ১৫ জন ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাবে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।