সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এশিয়া কাপে নিরাপত্তার দায়িত্বে পাক আর্মি

অনলাইন ডেস্ক :

আগামী বুধবার শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। দীর্ঘদিন পর আসরটি শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পাওয়ার পর কোন ধরনের নিরাপত্তার কোন ঘটতি রাখতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তাই এশিয়া কাপে নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশটির সেনাবাহিনী। কয়েক বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ হলেও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। সেই আক্ষেপ দূর করে এইবার পাকিস্তানে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর।

১৯৯৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের দায়িত্ব পাওয়া পাকিস্তান এবার নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপের জন্য সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার জন্য থাকবে পাঞ্জাব রেঞ্জার্সও। তবে তাদের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে। কেবলমাত্র বড় কোনো ঘটনা ঘটলেই তাদের নামানো হবে। ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবারের এশিয়া কাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আর বাকী ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।