সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সাবেক চ্যাম্পিয়ন আন্দ্রেয়েস্কো নেই ইউএস ওপেনে

অনলাইন ডেস্ক :

শুরুর আগেই শেষ হয়ে গেছে বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোর ইউএস ওপেন। পিঠের চোটে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে সরে দাঁড়িয়েছেন কানাডার এই তারকা। ২৩ বছর বয়সী আন্দ্রেয়েস্কো গত মাসে ওয়াশিংটনে সিটি ওপেনের প্রথম রাউন্ডে হারের পর এই মাসের শুরুতে কানাডিয়ান ওপেনে সরাসরি সেটে হারেন কামিলা জর্জির বিপক্ষে। এরপর তিনি সরে দাঁড়ান সিনসিনাটি ওপেন থেকে। ওয়াশিংটনের ম্যাচ থেকেই তিনি পিঠে ব্যথা অনুভব করছিলেন। পরে পরীক্ষায় তার পিঠে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি।

ইউএস ওপেন থেকে তার সরে যাওয়ার খবর শনিবার জানিয়েছে আয়োজকরা। ইউএস ওপেনে ২০১৯ সালের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন আন্দ্রেয়েস্কো। সোমবার শুরু এবারের আসরে প্রথম রাউন্ডে ইউক্রেইনের লেসিয়া সুরেনকোর বিপক্ষে খেলার কথা ছিল তার।