সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এবার ইলোকট্রোনিক পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের কাজ করে যাচ্ছেন তিনি। এবার নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। ইলোকট্রোনিক পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপু বিশ্বাস। শুক্রবার বেলা ১২ টার দিকে রাজধানীর একটি হোটেলে ‘ওয়ালমার্ট’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার পর অপু বিশ্বাস বলেন, সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে করি। সেই জায়গা থেকে ‘ওয়ালমার্ট’-র সাথে আপাতত ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম। পরে এক বছর এক বছর করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। ‘ওয়ালমার্ট’-র সাথে অনেক ভালো লাগছে। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি অনেক খুশি। আমি চাই ‘ওয়ালমার্ট’ যেনো হয় হাতের নাগাড়ের পণ্য। আশা করি এই ৫ বছর এই ব্যান্ডের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবো। সম্প্রতি তিনি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার নায়ক ডি এ তায়েব। বেশ ভিন্ন আমেজে এ ছবির কাজ শেষ করেছেন অপু। তবে এই নায়িকাকে মাঝে মধ্যেই বিজ্ঞাপনেও দেখা যায়। এদিকে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক নিরব। আর ‘প্রেমপ্রীতির বন্ধন’র শুটিং চলমান রয়েছে। এখানে তিনি কাজ করছেন জয় চৌধুরীর বিপরীতে।