সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সারার নম্রতা, ভদ্রতায় মুগ্ধ নেটিজেনরা

অনলাইন ডেস্ক :

বিমান ধরার জন্য মা অমৃতা সিংয়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন সারা আলি খান। সারার পরনে ছিল সাদা শার্ট, শর্ট প্যান্ট, হাতে ব্যাগ আর মুখে কালো মাস্ক। এদিন বিমানবন্দরের প্রবেশ দ্বারে দাঁড়াতেই যথারীতি সারার ছবি তুলতে থাকেন পাপারাৎজিরা। সারা লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পার করে মা অমৃতার কাছে এগিয়ে যেতেই তার পরিচয় জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি। সাইফ-অমৃতা কন্যাও প্রথমটা হেসে ফেললেও ওই ব্যক্তিকে নিজের পরিচয় জানান। বলেন, আমি সারা। হেসে ফেলেন পাপারাৎজিরা। সারা আলি খানের এই ভিডিয়ো উঠে এসেছে পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন নেটিজেন কমেন্ট করতে থাকেন। তবে বেশিরভাগ নেটিজেনই সারার ন¤্রতা, ভদ্রতায় মুগ্ধ। একজন লিখেছেন, সারা খুবই ন¤্র। খুব ভালোভাবে ওকে বড় করা হয়েছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।’ কেউ লিখেছেন সারা ভীষণই ডাউন-টু-আর্থ। কেউ আবার লিখেছেন ‘সুইটহার্ট’। প্রসঙ্গত, সম্প্রতি দুই বন্ধু রাধিকা মদন ও জসলিন রয়্যাল-এর সঙ্গে লাদাখ ঘুরে ফিরেছেন সারা আলি খান। লাদাখের নৈসর্গিক নানান ছবি উঠে এসেছে সারার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর কথায়, সেখানেই তিনি ‘জান্নাত’ খুঁজে পেয়েছেন। তবে এদিন সারা মা অমৃতার সঙ্গে আবার কোথাও রওনা দিয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়।