সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রোনালদোর নৈপুণ্যে জয় পেল আল নাসর

অনলাইন ডেস্ক :

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে আল নাসর জয় পেল বড় ব্যবধানে। সৌদি প্রো লিগে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল শাবাবকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। খেলতে নেমে ১৩ ও ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ৪০তম মিনিটে সাদিও মানে ব্যবধান ৩-০ করেন। আর শেষদিকে সুলতান আল-ঘানাম গোল করলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এর আগে গত শুক্রবার আল ফাতেহকে ৫-০ গোলে হারায় আল নাসর। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো।

এ ম্যাচেও হ্যাটট্রিকের সুযোগ ছিল তার সামনে। কিন্তু দল তৃতীয় পেনাল্টি পেলেও তিনি সেটা নেননি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড সেটা দিয়ে দেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে। যদিও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। রোনালদো যদি পেনাল্টিটা নিতেন এবং গোল করতেন, তাহলে ক্যারিয়ারে তার গোলের সংখ্যা হতো ৮৫০টি।

সাবেক লিভারপুল ফরোয়ার্ড মানে এদিন গোল পাওয়ায় শেষ দুই ম্যাচে তার নামের পাশে লেখা হলো ৩ গোল। শেষ দিকে আল শাবাবকে এদিন ১০ জন নিয়ে খেলতে হয়েছে এভার বনেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়। দিনের আরেক ম্যাচে এদিন আল তাইকে ২-০ গোলে হারিয়েছে আল আহলি। দলটির হয়ে গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ ও বার্সেলোনার সাবেক ফুটবলার ফঁক কেসিয়ে।