সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

হালান্ড জয় করলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার

অনলাইন ডেস্ক :

বর্তমান সময়ের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন আর্লিং হালান্ড। যুব বিশ্বকাপ থেকে শুরু করে বল পায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। হালান্ডকে দলে পেতে রীতিমত দৌড়ঝাঁপও শুরু করেছিল ইউরোপের বড় ক্লাবগুলো। তবে তার বাবার আলফি হালান্ডের ক্লাব ম্যানসিটিকে বেছে নেন হালান্ড। তখনই ব্রিটিশ ফুটবল পন্ডিতদের অনেকের মন্তব্য ছিল, ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে গোল পাওয়া সহজ হবেনা নরওয়ের এই স্ট্রাইকারের জন্য। তিনি সব কিছু ভুল প্রমাণ করে সিটির হয়ে প্রথম মৌসুমেই ‘ট্রেবল’ জিতেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

৫৩ ম্যাচে ৫২ গোল করে ইংলিশ লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়ে জিতেছেন ইংল্যান্ডে পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইংলিশ ফুটবলে এ বছর দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে হালান্ড জিতেছেন ঐতিহ্যবাহী এই পুরস্কার। বর্ষসেরা তরুণ ফুটবলারের তালিকাতেও ছিল তার নাম। তবে সেই পুরস্কার দেওয়া হয়েছে আর্সেনালের বুকায়ো সাকাকে। লিগে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করলেও গতবার দারুণ ছন্দেই ছিলেন সাকা। ২৩ বছর বয়সী হালান্ড পুরস্কারটি জিততে পেরে বেশ খুশি।

তিনি বলেন, ‘এটি জিততে পারা আমার জন্য সম্মানের। প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া দারুণ ব্যাপার এবং আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মৌসুমটা অবিস্মরণীয় ছিল। ট্রেবল জিতব, কখনো ভাবিনি।’