সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

দেশে ফিরলেন জামাল

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে অভিষেক ম্যাচে অসাধারণ জয় পায় বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেই সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন জামাল। এক দিনের বেশি সময় ভ্রমণ করে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন তিনি। বুধবার সকালে আর্জেন্টিনা থেকে ঢাকা এসেছেন জামাল। তবে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ অনুশীলন নেই। রিকভারি সেশন রয়েছে।

জামাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পে উঠবে।’ বিমানবন্দর থেকে নিজের বাসায় কিছুটা সময় বিশ্রাম এরপর রাতে জাতীয় দলের হোটেলে উঠার কথা রয়েছে। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে জামালের স্বপ্নের মতো অভিষেক হয়েছে। অভিষেক ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ৪ ও ৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ শেষে আবার আর্জেন্টিনার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।