সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মেয়ের সঙ্গে ভাইরাল নাবিলা

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। ২০১৮ সালে শৈশবের বন্ধু জোবায়দুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারে মনযোগী হয়েছেন এই তারকা। ২০২১ সালের ২১ জুলাই সেই সংসারে এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান মালহা মাসুমা হক স্মিহা। বর্তমানে স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন নাবিলা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নাবিলা। ক্যাপশনে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সেই ছবিটি। ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙের একটি শাড়ি। অন্যদিকে নাবিলার মেয়ে স্মিহা পরেছে ধুসর রঙের একটি ফ্রক। পরম আদরে মেয়েকে জড়িয়ে রয়েছেন নাবিলা। বেশ আদর মাখা হাতে যেন মেয়েকে আগলে রেখেছেন এই অভিনেত্রী। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রিতিমতো মন্তব্যের ঝড় উঠেছে নাবিলার কমেন্টবক্সে। একজন লিখেছেন, মাশাআল্লাহ, পরী একটা। নাবিলার এক ভক্ত লেখেন, মাশআল্লাহ বিউটিফুল। আরেক নেটিজেন লিখেছেন, প্রিন্সেস।