সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

দলীয় পারফরম্যান্স নিয়ে যা বললেন রোনালদো

অনলাইন ডেস্ক :

ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিলেও গোল করার ধার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬টি গোল সহ ৪টি অ্যাসিস্ট করেছেন। গত শনিবার সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে ক্যারিয়ারের ৮৫০তম গোল করেছেন তিনি। এই ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পায় আল নাসর। দলের পক্ষে চতুর্থ গোল করে এই মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে শুধু গোলই করেননি, তিনি দুটি গোলে সহায়তাও করেছেন রোনালদো।

মাইলফলক ছোঁয়া পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।’ এরপর নিজের মাইলফলক নিয়ে রোনালদো আরও বলেছেন, ‘ক্যারিয়ারের ৮৫০তম গোল এবং আরও আসছে।’ গত মৌসুমে সাবেক এই রিয়াল তারকা কাটিয়েছিল চরম হতাশায়। একটা বছর কাটিয়েছেন কোনো শিরোপা ছাড়াই। তবে এই মৌসুমে তিন ম্যাচে ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ মহাতারকা।