সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এশিয়া হকিতে চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক :

বৃষ্টির কারণে চলতি এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটে কাক্সিক্ষত ফল না এলেও এশিয়া ‘ফাইভ এ সাইড’ হকিতে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। খবর মালয় মেইল। শনিবার ওমানের সালালায় অনুষ্ঠিত ৫ জনের এই হকি টুর্নামেন্টে ৪-৪ গোলের সমতায় ম্যাচের সময় শেষ হয়ে যায়। ফল নির্ধারণে হয় টাইব্রেকার। পেনাল্টি শ্যুট আউটে শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যাচ শুরুর ৫ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান।

এরপর দুই দফায় তাদের জালে বল পাঠিয়ে লিড নেয় ভারত। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তান করে আরও ২ গোল। ফলে ৩-২ গোল নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ফর্মে আসে ভারত। পাকিস্তান এক গোল পেলেও, ভারত দুইবার লক্ষ্যভেদ করতে সফল হয়। যার কারণে স্কোরলাইন ৪-৪ সমতায় চলে যায়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে দেন মনিন্দর সিংরা। ৫ জনের এশিয়া কাপের প্রথম সংস্করণের ট্রফি ওঠে ভারতের ঝুলিতে।