সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন দু’জন নতুন মুখ। কিন্তু মূল ম্যাচের আগে দেখা গেলো একাদশে তাদের কারও জায়গা হয়নি। অনেকটাই অভিজ্ঞদের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। যাদের সবারই ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো,রক্ষণে ইসা ফয়সাল,তপু বর্মণ,বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠে মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে। এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।

বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান, ইসা ফয়সাল,তপু বর্মণ,মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া,শেখ মোরসালিন,রাকিব হোসেন,বিশ্বনাথ ঘোষ,তারিক কাজী,সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।