সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ডনের নায়িকা হচ্ছেন কিয়ারা

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে ‘ডন থ্রি’ সিনেমাটি। নানা জল্পনা-কল্পনার পর ক’দিন আগেই জানা যায় সিনেমাটিতে এবার ডনের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। ডন সিনেমার আগের দুই কিস্তিতে শাহরুখকে দেখা গেলেও এবার নির্মাতা বাদশাকে বাদ দিয়ে রীতিমতো চমক দিয়েছেন দর্শকদের। কিন্তু তার বিপরীতে থাকবেন কোন নায়িকা? সেই নিয়ে নানা জল্পনা চলছেই। যদিও দিন কয়েক আগে খবর মিলেছিল, রণবীরের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন কিয়ারা আদবানি। তবে পরে শোনা যায়, কিয়ারাকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে আছেন কৃতী শ্যানন।

ছবির প্রযোজক ফারহান আখতারের অফিসে ঘন ঘন দেখা যাচ্ছিল কৃতিকে। অবশেষে কিয়ারা নিজেই ইঙ্গিত দিলেন ডনের নায়িকা তিনিই হচ্ছেন! সম্প্রতি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অফিসে বাইরে দেখা যায় কিয়ারাকে। চটপট ঢুকে যান অভিনেত্রী। বেরোনোর সময় কয়েক সেকেন্ডের জন্য মুখে হাসি নিয়ে বের হন। আঙুল দিয়ে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান। তারপরই গাড়ির পেছনে আড়াল করে নেন নিজেকে। আর এতেই কারও বুঝতে বাকি নেই ডন থ্রিতে চূড়ান্ত তিনি। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ফারহান-রীতেশের কেউই।

তবে খুব শিগগিরই সিনেমাটির প্রস্তুতি শুরু করে দিতে চান তারা। পাশাপাশি ক’দিনে মাঝেই সিনেমাটির শিল্পী-কলাকুশলীর নামসহ বিস্তারিত জানাবে নির্মাতা। এ ছাড়া নির্মাতা সূত্রে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ২০২৪ থেকে শুটিং শুরু হতে চলেছে সিনেমাটির এবং ২০২৫ সালে মুক্তির পরিকল্পনাও করছেন তারা।