সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সাইফুল ইসলাম তালুকদার :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী সোহেল রানা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের আমিনুল হকের পুত্র সোহেল রানা একই ইউনিয়নের এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। ছাত্রীটি বিয়ের কথা বললে সোহেল বিভিন্ন টালবাহানা শুরু করে। এব্যপারে কলেজছাত্রী সোহেলের পরিবারের কাছে বিচার দাবি করলে তারা বিবাহ করাতে অস্বীকার করে। পরে ধর্ষিতা নিরুপায় হয়ে নিজেই বাদী হয়ে সোহেল রানাকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা করার পর থেকে সোহেল আত্মগোপনে ছিল। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরগঞ্জ থানার এস আই সাদী মোহাম্মদ এক অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ধর্ষক সোহেলকে রবিবার আদালতে প্রেরণ করা হবে। #