সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ময়মনসিংহে ‘জেএমবি’র চার সদস্য গ্রেপ্তার: অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জিএমবির) সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শনিবার ভোরে নগরীর খাগডহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহের র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোরে র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ শহরের খাগডহর এলাকায় অভিযান চালায়। এলিট ফোর্সের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। তবে সংক্ষিপ্ত গুলি বিনিময়ের পর জঙ্গিদের পরাজিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও জানানো হয়নি।

—ইউএনবি