সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নেটফ্লিক্সে মুক্তি পেলো ‘মানি হায়েস্ট’ এর পঞ্চম সিজন

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দিনের অপেক্ষার শেষে শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হায়েস্ট’ এর পঞ্চম সিজন। প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘মানি হায়েস্ট’-র প্রথম সিজন। জনপ্রিয় এই স্প্যানিশ থ্রিলার সিরিজের ফাইনাল এপিসোডের দুটো ভল্যুয়ম। প্রথম ভল্যুয়ম মুক্তি পেলো শুক্রবার। দ্বিতীয় ভল্যুয়ম মুক্তি পাবে ডিসেম্বরে। প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় ছিল ওয়েব সিরিজটি। মুখে মুখে জনপ্রিয় হয়ে যায় ‘বেলা চাও’ গানটিও। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ওয়েব সিরিজটিকে। একের পর এক সিজন মুক্তি পেয়েছে। আর দর্শকদের ভালো লাগা যেন তত বেড়েছে। আর তাই তো একটা সিজন শেষ হয়ে গেলেই পরের সিজনের জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা। ‘মানি হাইস্ট’- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। এই সিরিজটিতে অধ্যাপক (আলভারো মুর্তের) নেতৃত্বে একদল লোক দুজন দীর্ঘ-প্রস্তুত উত্তরাধিকারীর কাজ পূর্ণ করেছেন। একজনের ইচ্ছে ছিল স্পেনের রয়েল মিন্টে ডাকাতি এবং আরেকজনের স্পেনের ব্যাঙ্কে ডাকাতি। সিরিজটি প্রথমে দুটি অংশে একটি ছোট সিরিজ হিসাবে নির্মাণ করার লক্ষ্য করা হয়েছিল। এবারের এপিসোডই ‘মানি হায়েস্ট’-এর ফাইনাল এপিসোড। কাজেই গল্প কোন দিকে মোড় নেয় তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। যদিও সিরিজ শেষ হয়ে যাবে বলেই মন খারাপ অনেকেরই।