সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফের নতুন গানে নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক:

নায়িকা নুসরাত ফারিয়ার গানে অভিষেক হয়েছিল ‘পটাকা’ দিয়ে। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই কাজটি ঘিরে আলোচনা-সমালোচনা সবই ছিল। এরপর আসে ‘আমি চাই থাকতে’। কট্টর সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য। গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি ‘যদি কিন্তু তবুও’তেও। এবার আসছে এই নায়িকা-গায়িকার আরও একটি গান। শুক্রবার হয়েছে এর রেকর্ডিং। তবে গানটির কাজ চলছে গত ছয় মাস ধরেই। বিশেষ করে করোনার এই সময়ে এটি নিয়েই ব্যস্ত ছিলেন ‘শাহেনশাহ’খ্যাত এ তারকা। বললেন, ‘আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।’ জানা যায়, গানটিতে ভারতের একটি টিম কাজ করবে। বিশেষ করে ফারিয়ার শেষ মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’র টিমের অনেকেই এর পেছনে থাকবেন। এদিকে, ফারিয়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘গুনিন’-এ। এতে তার সহশিল্পী শরিফুল রাজ, ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালাম পাভেলসহ অনেকে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু হবে।