সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নির্বাচন নিয়ে একজন ডিসি এ কথা বলতে পারেন না: ফরহাদ হোসেন

জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) বর্তমান সরকারের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ডিসির বক্তব্য খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ‘বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করা আমাদের প্রত্যেকের অঙ্গীকার’ বলে মন্তব্য করেছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে এ- সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মূলত সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন ডিসি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না। তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়।

তিনি বলেন, তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কিনা তাও যাচাই করা হবে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়। ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

—-ইউএনবি