সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

হারানো ভালোবাসার সন্ধানে দর্শনা ও ঋষিরাজ

অনলাইন ডেস্ক :

জীবনের নানা জটিলতায় কৈশোরের অনেক প্রেমই পরিণতি পায়না। পরিস্থিতির কারণে একটা সময় আলাদা হতে হয়। বাস্তব জীবনে এমনটাই হয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার এবং ঋকের সাথে। বহু বছর পর তাদের দুইজনকে একত্র করতে যে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের দুই বন্ধু। সেই কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক সায়ন বসু চৌধুরী। সিনেমার নাম ‘কতবার ভেবেছিনু’। সিনেমাটিতে পায়েল সরকার তার নিজ নামে অভিনয় করেছেন। অন্য দিকে ঋকের চরিত্রে দেখা যাবে ঈশান মজুমদারকে। এই জুটির দুই বন্ধুর চরিত্রে অভিনয় দেখা যাবে দর্শনা বণিক এবং ঋষিরাজকে।

কলকাতার একটি গণমাধ্যমকে সিনেমাটির পরিচালক বলেন, ‘‘একটা খোঁজকে কেন্দ্র করে গল্পটা এগোয়। সেখানে যেমন প্রেম রয়েছে, তেমনই রহস্যও রয়েছে।’’ প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন পায়েল এবং ঈশান। এর আগে একই পরিচালকের ‘ভোরের আলো’ সিনেমাতে অভিনয় করেছিলেন পায়েল। সেই সিনেমাও মুক্তির অপেক্ষায়। এই সিনেমাতে পায়েলকে পেয়ে আনন্দিত পরিচালক। তিনি বলেন, ‘‘পায়েল অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। ছবির পরিকল্পনার সময়ে ওঁর কথাই মাথায় আসে। ’’ সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন আয়ুষ দাস এবং অনুমিতা দত্ত।পরিচালকের সঙ্গে ছবির চিত্রনাট্য লিখেছেন অতনু। প্রযোজনায় ইমেজ এন্টারটেনমেন্ট। জানা যায়, ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পেতে পারে। সূত্র- আনন্দবাজার