সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এবার আমির খানের সিনেমায় ফারিণ

অনলাইন ডেস্ক :

বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ খ্যাত আমির খান সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিনেমা প্রযোজনা করার। আর আমিরের প্রযোজিত সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমাটি নির্মাণ পরিকল্পনার সবকিছু প্রায় শেষের পথে। এরইমধ্যে এ সিনেমার পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বিপ্লব গোস্বামীকে। আমির প্রযোজিত বাংলা সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘পাত্রী চাই’। চার বছর আগে চিত্রনাট্যকার খোঁজার এক প্রতিযোগিতা থেকে পরিচয় হয় আমির আর বিপ্লবের। বিপ্লবের লেখা গল্প হৃদয় ছুঁয়ে যায় বিচারক আমির খানের। এরপরই বিপ্লবের লেখা ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেন আমির।

এবার সেই বিপ্লবের হাত ধরেই বাংলা সিনেমা প্রযোজনা করতে চলেছেন আমির। এদিকে নতুন এ সিনেমা প্রসঙ্গে ‘লাপতা লেডিস’ খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী সংবাদমাধ্যমে জানান, সিনেমাটি সামাজিক ঘরানার। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে সিনেমাটি। সিনেমায় তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্করের মতো তারকাকেও দেখা যাবে সিনেমায়। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় এ সিনেমাটির শুটিং আসন্ন দুর্গাপূজার পরেই শুরু হওয়ার কথা রয়েছে।