সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রউফ-নাসিমের এশিয়া কাপ শেষ

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ২২৮ রানে বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। চলমান এশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন দুই তারকা পেসার হারিস রউফ ও নাসিম শাহ। চোটে পড়া দুই পেসারের বদলিও ঠিক করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। দলে ডাকা হয়েছে দুই পেসার জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে হারিস রউফ ও নাসিম শাহের অস্বস্তির কারণেই অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সাতদিনের জন্য ছিটকে যেতে পারে বলে প্রকাশ করেছে পিসিবি, ‘দলের মেডিকেল প্যানেলের অধীনে হারিস ও নাসিম পর্যবেক্ষণে থাকবে। আগামী সাতদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারে দুই পেসারকে। সে কারণে টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে কেবল তাদের রিপ্লেসমেন্টের আবেদন করবে।’