সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

তাসকিন-শান্ত এশিয়া কাপে শীর্ষে

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে দলগত সাফল্য না থাকলেও ব্যক্তিগত সাফল্য ছিল বাংলাদেশ ব্যাটার ও বোলারদের। ব্যাট হাতে শীর্ষে আছেন আছেন বামহাতি ব্যাটার নাজমুল হাসান শান্ত। খেলেছেন মাত্র ২ ম্যাচ। উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে শান্ত করেন ১০৪ রান। মাত্র ২ ম্যাচ ১৯৩ রান নিয়ে এখনো তালিকার শীর্ষে অবস্থান করছেন শান্ত।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই ব্যাটার। ব্যাটারদের তালিকায় শান্তর পরই আছেন বাবর আজম। ৪ ম্যাচে ১৭৮ রান করেছেন তিনি। এ ছাড়া তালিকার তিন নম্বরে রয়েছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাতে আছেন তাসকিন। পাকিস্তানি পেসার হারিস রউফের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার। ৪ ম্যাচ খেলে রউফের সমান নয়টি উইকেট নিয়েছেন তিনি।