সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অভিনেত্রীর বিরুদ্ধে ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

অনলাইন ডেস্ক :

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কৃতী বার্মা। ‘বিগ বস’, ‘রোডিজ’র মতো জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। এবার ২৬৩ কোটি রুপি আর্থিক প্রতারণা মামলার চার্জশিটে উঠে এলো তার নাম। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কৃতী বার্মা আগে দেশটির আয়কর বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালে চাকরি থেকে ইস্তফা দেন। এরপর অভিনয়ে নিয়মিত হন তিনি। কিন্তু পুরনো সেই চাকরির সূত্রেই প্রতারণায় সামিল হন তিনি। গেল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে মোট ১৪ জনের নাম রয়েছে। এতে কৃতী বার্মা ছাড়াও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, রাজেশ শেট্টির নামও রয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, এই আর্থিক কেলেঙ্কারির মূল হোতা আয়কর পরিদর্শক তানাজি ম-ল অধিকারী। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ১২টি আর্থিক প্রতারণা ঘটিয়েছেন তিনি। তার অধীনে কাজ করতেন কৃতি। সেই সুবাদে তানাজির লগইন ব্যবস্থার অপব্যবহার করে টাকা হাতিয়ে নেন এবং তা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাংক অ্যাকাউন্টে। ওই টাকা থেকে এক কোটি দুই লাখ টাকায় একটি সম্পদ কেনা হয়। পরে ওই সম্পদ বিক্রি করে টাকা নিজের অ্যাকাউন্টে নেন অভিনেত্রী কৃতি। এ ছাড়া প্রতারণার টাকায় তিনি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চালাচ্ছে ইডি।