সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অবশেষে মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম হিন্দি সিনেমা

অনলাইন ডেস্ক :

অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর- সিনেমাটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে। এর আগে গত বছরের শেষের দিকে সিনেমাটির টিজার প্রকাশ পায়। সে সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। খুফিয়ার শুটিং শেষ হয়েছে গত বছর। সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

বলিপাড়ার জনপ্রিয় এসব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধন বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ওঁর সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং।